- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের এজিএম

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এবং চেম্বারের গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনার মমতাজ আক্তার মম’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় পরবর্তী বছরের বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট পেশ করেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, ২০১৫-২০১৬ অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করে চেম্বার অব কমার্সের সচিব পুলক দাস, সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, চেম্বার অব কমার্সের সদস্য জসিম উদ্দিন, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক খসরুল আলম,  
নুরুল ইসলাম, অমল কান্তি কর, রাখাব উদ্দিন, এনামুল হক, নুরুল ইসলাম বজলু, সুশান্ত রায়, রাজিব রায়, নুরে আলম, খালেক মোশারফ, খন্দকার মঞ্জর আহমদ, মোস্তাক আহমদ, জিএম তাশহিজমহ অন্যান্য সদস্য ও শহরের বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

  • [১]