- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ জেলার জয় নরসিংদী ও কুমিল্লার ড্র

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ জেলার অনুর্ধ্ব ১৮ যুব ফুটবল প্রতিযোগিতায় ৫ম দিনের প্রথম খেলায় দুপুর পৌনে ১টায় সুনামগঞ্জ জেলা দল বনাম কুমিল্লা জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুনামগঞ্জ জেলা ৩-২ গোলে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে সুনামগঞ্জ জেলা দল বি গ্রুপের রানার্সআপ দলের সাথে লড়বে।
বিকাল পৌনে ৩ টার খেলায় নরসিংদী জেলা বনাম বাহ্মণবাড়িয়া জেলা দলের খেলায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার খেলা ০-০ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।
খেলায় সুনামগঞ্জ জেলা গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।   
এদিকে আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা দল বনাম হবিগঞ্জ জেলা দল বিকালে মৌলবীবাজার জেলা দল বনাম চাঁদপুর জেলা দল পরষ্পরের মুখোমুখি হবে।

  • [১]