- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে অভিনন্দন

সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে হাওড়ের একমাত্র বোরো ফসল শতভাগ ডুবে যাওয়ার কারণে জেলাব্যাপী দুর্যোগ নেমে আসায় এবং সুনামগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য প্রদান করায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসর উদ্দিন সহ ১৪০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করায় হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি     সিলেট এর নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট এর সভাপতি মনোরঞ্জন তালুকদার, সহ সভাপতি কামরুজ্জামান, এনামুল হক বিশ্বাস, শেখ আক্তারুজ্জামান ও সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউসুফ সেলু প্রমুখ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]