সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ৫নং হল রুমে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং পরিচালনা করেন অ্যাডভোকেট আখতারুজ্জামান আহমদ। সভায় নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের মো. রুহুল আমিন কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট মো. আলী আমজাদ, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, অ্যাডভোকেট রবিউল লেইছ, অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট মো. মাসুক আলম, অ্যাডভোকেট কাওসার আলী, অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর, অ্যাডভোকেট মো. বজলুর রশীদ, অ্যাডভোকেট মো. শামছুর রহমান, অ্যাডভোকেট মো. তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার আচার্য্য, অ্যাডভোকেট মো. শুকুর আলী, অ্যাডভোকেট বিশ^জিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট আবু তাহের মো. রুহুল আমিন, অ্যাডভোকেট নাজমুল হুদা।
প্রেস বিজ্ঞপ্তি