- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় অ্যাড. স্বপন কুমার দাস রায় কে সভাপতি এবং অ্যাড. রত্না সাহা কে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি অ্যাড. সজল কুমার রায়, সহ সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আসাদুর রহমান, নির্বাচন কমিশনার অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অডিটর সম্পাদক অ্যাড. রজত কান্তি দাস। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. এ কে এম মহিম, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. লিটন চন্দ্র দাশ, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. ইফতেখার হোসেন মঞ্জু।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাড. সালেহ আহমদ। অ্যাড. এ কে এম মহিম’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি শফিকুর রহমান, সাবেক সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাড. আবুল ফজল সহ সমিতির সদস্যবৃন্দ। এরপর স্থানীয় একটি হোটেলে নতুন কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নেতৃবৃন্দ।

  • [১]