ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার সিংচাপইড়, দক্ষিন খুরমা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত সুনাম-সাধারণ ১৫ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছানাউর রহমান ছানার সমর্থনে এক মতবিনিময় সভা শনিবার দুপুরে ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সাজিল হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য প্রার্থী, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও আশির্বাদ প্রার্থনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, কমরেড অ্যাড. আফিজ আলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি দবিরুল ইসলাম, সহ-সভাপতি ফয়জুল বারী, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন খান, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান তালুকদার টুনু, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গির, আব্দুল আলিম, সুজাত আহমদ, সুনু মিয়া, কামাল উদ্দিন, হাফিজ মনিরুল ইসলাম, সুজন মিয়া, শাহবাজ মিয়া, সাজুর মিয়া, মসিুদ আহমদ, বিরজা রানী দাস, জেসমিন খান, আফিয়া বেগম প্রমুখ।