ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর ৪৩তম জন্মদিন ধর্মপাশায় কেক কেটে পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে শুক্রবার রাত ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, সদস্য মুশফিকুর হক চৌধুরী সোহাগ, সাজিদুল হক, তানবীর কবীর, পার্থ সিংহ, তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ, ছাত্রলীগ নেতা সাহস আহমেদ, তাসিনুল হক রাফি প্রমুখ।