স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের আগে ছাত্র ইউনিয়ন কী এবং কেনো বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিল রহমান।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার, সহ সাধারণ সম্পাদক নিমাই সরকার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক প্রমুখ।
আলোচনা সভা শেষে মো. রাকিবুল ইসলাম রাকিব কে আহ্বায়ক ও মো. আল আমিন তুহা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ৩ মাস। সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৩ মাস পর এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, সুমাইয়া আক্তার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রমিত ঘোষ, তাছলিমা আক্তার, মো. তুহিন আহমেদ, আপ্তানুর মিয়া, মেহেদী হাসান, মো. সাকিব খাঁন, কামরুল হোসেন।