- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির ‘ঈদআনন্দ’

সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঈদআনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। তাওসিফ মোনাওয়ার ও তাপসী দে প্রাপ্তির যৌথ সঞ্চালনায় দলীয় গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় কথা বলেন, আবৃত্তিশিল্পী রবিউল ইসলাম পুলক, কবি ও প্রকাশক রাজীব চৌধুরী, বিতার্কিক মোহিনী দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থী ফারজিয়া হক ফারিন। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি সেজু আহমেদ।
কবিতা আবৃত্তি করেন নন্দিনী কর্মকার প্রাচী। গান পরিবেশন করেন মাকসুদুর রহমান দীপু, শাকির আলীম
 ও আয়মান ইসলাম প্রিয়। একদল শিশুশিল্পী নৃত্য পরিবেশন করে।
পরে শুরু হয় রম্য বিতর্ক। রম্য বিতর্কের বিষয় ছিল, সংসার সুখের হয় রমণীর গুণে। দু’পক্ষের অংশগ্রহণে প্রাণবন্ত রম্য বিতর্কটি দর্শকরা উপভোগ করেন। পরে কেক কেটে ডিবেটিং সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে দুপুর ১২টায় অনুষ্ঠান শেষ হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]