সুনামগঞ্জ পৌরসভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘সমৃদ্ধ বসত—বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ পৌরসভা সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) সুনামগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আহমেদ নুর, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও পানি শাখা (অতি:) তত্ত্বাবধায়ক মো. নিজাম উদ্দিন, নিবার্হী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, (আরডিএসএ) সুনামগঞ্জ এর সভাপতি মো. সফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, আরডিএসএ’র সভাপতি মো. সফিকুল ইসলাম, পৌরসভা সমন্বয়কারী রায়হান উদ্দিন, আরডিএসএ’র সাপোর্ট স্টাফ মো. শাহরিয়ার রহমান।
প্রেসবিজ্ঞপ্তি