স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর শহরের উকিলপাড়া, কাজিরপয়েন্ট, রিভার ভিউ এলকায় মাস্ক বিতরণ করেন পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় পৌরসভার মেয়র নাদের বখত বলেন, যদি কোন মানুষ জরুরি প্রয়োজনে বাইরে আসে তাহলে অবশ্যই তাকে মাস্ক পরিধান করে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. মোশারফ হোসেন, ইয়াসিনুর রশিদ, পৌরসভার সচিব মো. ইসহাক ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।