- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ পৌর এলাকার নির্বাচনী ব্যানার পোস্টার অপসারণ শুরু

স্টাফ রিপোর্টার
পৌর নির্বাচনের একদিন পর থেকেই সুনামগঞ্জ শহরের নির্বাচনী ব্যানার পোস্টার অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন পৌর মেয়র নাদের বখ্ত। সোমবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শহরের আলফাত স্কয়ার থেকে নির্বাচনের ব্যানার ও পোস্টার অপসারণের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নাদের বখ্ত।
এসময় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোজাহের আলী, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ঝন্টু তালুকদার, জেলা শ্রমিকলীগের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, তাঁতীলীগের সভাপতি আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এই অভিযান চালানো হয়। গত ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুনরায় জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পৌর মেয়র নাদের বখ্ত।

  • [১]