- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ পৌর কলেজে নবীনবরণ কাল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
অনুষ্ঠানের ১ম অধিবেশনে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং অতিথিবৃন্দের বক্তব্য। ২য় অধিবেশনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]