- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ পৌর কলেজ ডিগ্রিতে উন্নীত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (পাস) শিক্ষা কার্যক্রম ও বিষয়সমূহের অধিভুক্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে (স্মারক নং- ০৭. জাতীঃ বিঃ / কঃপঃ/ ৩৬০১৩) সোমবার সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষকে এই তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠির আলোকে এই সেশন থেকেই পৌর কলেজে ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৮২ তম সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর কলেজের নি¤েœাক্ত স্নাতক (পাস) শিক্ষা কার্যক্রম ও বিষয়সমূহের অধিভুক্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয় বিএ (পাস) ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, ইতিহাস এবং দর্শন এবং বিএসএস (পাস)’এ ভর্তি ইচ্ছুকরা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবে।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ বলেন,‘জেলা শহরের একমাত্র   
বেসরকারি কলেজ পৌর কলেজের জন্য এটি একটি বড় অর্জন। অনেক শিক্ষার্থীকে শহরের সরকারি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ না পেলে বেকায়দায় পড়তে হতো, এইসব শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ তৈরি হলো। এই সেশন (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) থেকেই আমরা কলেজে বিএ (পাস) এবং বিএসএস (পাস)’এ শিক্ষার্থী ভর্তি করবো।’
প্রসঙ্গত. সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন ১৯৯৫ সালে পৌর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

  • [১]