- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ প্রসেনিয়াম’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ২৭ অক্টোবর

সুনামগঞ্জ প্রসেনিয়াম এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় রিভার ভিউ’য়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক বিভাগ প্লে থেকে ২য় শ্রেণি, বিষয় ‘উন্মুক্ত’, খ বিভাগ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি, বিষয় ‘নদীর দৃশ্য’, গ বিভাগ ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি বিষয় ‘একজন বিশেষ ব্যক্তির ছবি’।   ২৬ অক্টোবরের ভেতরে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে পৌর বিপণির বরাত কম্পিউটার সেন্টার এবং মধ্যবাজার খান প্লাজা-কিরন’য়ে।
এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ০১৯২৪৬৭৭৩০০ এবং ০১৭২২২১৩৯৭৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]