স্টাফ রিপোর্টার
‘নাটক আমাদের, আমরা মানুষের’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের আধুনিক নাট্যধারার অন্যতম প্রবর্তক সুনামগঞ্জ প্রসেনিয়াম পঞ্চদশ বর্ষে পদার্পণ করছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটক, কোরিওগ্রাফি ও আবৃত্তি প্রযোজনা ‘আমার পরিচয়’।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয় ও দলনেতা (অর্থ) সুমন রায়।
উল্লেখ্য, ১৪ বছর পূর্তি এবং পঞ্চদশ বর্ষে পদার্পণ উপলক্ষে এর আগে সুনামগঞ্জ প্রসেনিয়ামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অভিনয় এবং চিত্রাংকন প্রতিযোগিতা।