স্টাফ রিপোর্টার
‘নাটক আমাদের, আমরা মানুষের’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চদশ বর্ষে পদার্পণ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতার আয়োজন করেছে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার। প্রতিযোগিতায় বিশেষ দক্ষতা প্রদর্শনকারী
আগামী ১৭ অক্টোবর সংগঠনের বর্ষপূর্তির অনুষ্ঠানে একক অভিনয়ের সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় ২টি বিভাগে অংশগ্রহণ করতে পারবে ৬ষ্ঠ থেকে ¯œাতক শ্রেণির ছাত্রছাত্রীরা। ‘ক’ বিভাগ ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি এবং ‘খ’ বিভাগ একাদশ শ্রেণি থেকে ¯œাতক শ্রেণি। আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় পুরাতন জেলা শিল্পকলা অনুষ্ঠিত হবে একাডেমিতে অভিনয় প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ পৌরবিপণির বরাত কম্পিউটার থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭৩৭৯৬৯২২২ ও ০১৬৭১৯৮৭৬৮৯ নম্বরে।