- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ প্রসেনিয়াম বর্ষপূর্তির আনন্দ আড্ডা

পুলক রাজ
‘নাটক আমাদের, আমরা মানুষের”’ প্রতিপাদ্যকে ধারণ করে ১৪ বছরে পদার্পণ করেছে সুনামগঞ্জ প্রসেনিয়াম। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের রিভার ভিউ’য়ে অনুষ্ঠিত হয়েছে কেক কাটা ও আনন্দ আড্ডা।
এসময় সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পংকজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাবেল।
বক্তারা বলেন, সুনামগঞ্জ প্রসেনিয়াম পথে প্রান্তরে নাটকের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক বিভিন্ন    সমস্যা, অধিকার সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সুনামগঞ্জ প্রসেনিয়ামের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
এরপর সুনামগঞ্জ প্রসেনিয়ামের সদস্যরা কবিতা আবৃত্তি, ধামাইল গান পরিবেশন করেন।  
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদিকুর রহমান সনি, জুবের খান, সৌরভ দাশ, সুমন রায়, রকি খান, আলাউর রহমান, ফারজানা খান, রুবাইয়া আলতাফ, আদনান, ফয়সল, শাওন দাস, বরাত খান, তানভীর, সাব্বির, নাসির, পাখি, আহসান হাবিব, ইমন আলী, গৌতম, শপথ, নাসির, আদিত্য, রুবি, চৈতি।

  • [১]