- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১ মার্চ বুধবার বিকেলে দৈনিক সুনামকন্ঠের হলরুমে ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮)’র দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ মনোহর আলী, সাধারণ সম্পাদক সাহেরীন আহমদ চৌধুরী মিশুক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিলোয়ার হোসেন সুমন।
মোহাম্মদ মহী উদ্দীনের সভাপতিত্বে ও সাহেরীন আহমদ চৌধুরী মিশুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতি লাল গুপ্ত, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সাজাউর রহমান, সদস্য সচিব বেনু মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার ও সিলেট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ মহী উদ্দিন, মোঃ একরামুল হক, মোঃ মাহবুবুর রহমান, বিশ্বজিৎ দে, ফেরদৌসী বেগম, মমিনুল ইসলাম, রূপক তালুকদার, ছালেতুন নেছা, এমদাদুল হক, মোজাম্মেল হোসেন, ফুলতারা বাহার, লিপি রাণী চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমির আলী, আনোয়ারুল হুদা, সালমা সুলতানা, বিজয়াদিত্য, অহর্নিশ নন্দি, সুমনা মাহফুজা চৌধুরী, মোছাঃ শামীমা আক্তার, বিউটি বেগম নীলা, বিজয় বণিক জয়, সাথী রানী দাশ, তিন্নী রায়, সালমা আক্তার, কনিকা দাশ, মোছাঃ ছাবিকুন নাহার, নাসরিন জাহান মিনা, সালমা আক্তার ও নূরুন্নাহার নূরী।

  • [১]