স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যনির্বাহী সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যনির্বাহী সদস্য ইশতিয়াক আহমদ শামীম ও কার্যনির্বাহী সদস্য পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য চৌধুরী আহমেদ মুজতবা রাজীকে নির্বাচিত করায় সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন । সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে ও সাধারণ সম্পাদক একে এম মহিম এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নির্বাচিতদের প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।