- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের দৈনিক সুনামগঞ্জের খবর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি পংকজ দে।  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আরটিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, আমাদেরসময় প্রতিনিধি বিন্দু তালুকদার, ৭১’র টিভি ও কালের কণ্ঠ প্রতিনিধি শামস শামীম, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি একেএম মহিম, যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, গাজী টিভি ও মানবজমিন প্রতিনিধি মাসুদ আলম চৌধুরী, চ্যানেল-২৪ এর প্রতিনিধি মাইদুল রাসেল, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, মানবকণ্ঠ ও সিলেটের ডাক প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সবুজ সিলেট জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবর’র যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, সিলেট বানী প্রতিনিধি মাসুক মিয়া, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল নাইন প্রতিনিধি অ্যাড. এ.আর জুয়েল, একুশে টিভি’র প্রতিনিধি আব্দুস সালাম, এশিয়ান টিভি প্রতিনিধি রাজন মাহবুব, বাংলা টিভি প্রতিনিধি আশিক পীর, হৃদয় সরকার।
সভায় বক্তারা বলেন, ‘বর্তমান তথ্য প্রবাহের যুগে সংবাদকর্মীরা অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন ঠিকই, কিন্তু পুরোপুরি সাংবাদিকরা স্বাধীন নন। ইচ্ছে করলেই অনেক সত্য প্রকাশ সম্ভব নয়। বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতন ও হয়রানির শিকার হন।’
সভায় সুনামগঞ্জের কৃতি সন্তান ড. মুহাম্মদ সাদিক পিএসসি’র চেয়ারম্যান হওয়ায় সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • [১]