স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এ কে এম মহিম। সভার শুরুতে চলমান করোনাকালীন সময়ে মৃত্যুবরণকারী সব সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গত দুই বছরে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়।
কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট এনাম আহমদকে। অন্য দুই সদস্য হলেন সৈয়দ তারিক হাসান দাউদ ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই ভোটার তালিকা প্রকাশ এবং নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তারা।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস্ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ ও চ্যানেল ২৪, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এ আর জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, দপ্তর সম্পাদক ও শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র জেলা প্রতিনিধি আবদুস শহীদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সাপ্তাহিক একতার জেলা প্রতিনিধি অ্যাড. এনাম আহমদ, দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি অ্যাড. মো. আনোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহিন, সাধারণ সদস্য ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার নওশাদ মসরু, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’র স্টাফ রিপোর্টার সৈয়দ তারিক হাসান দাউদ, দৈনিক বর্তমান খবর’র জেলা প্রতিনিধি মো. উস্তার আলী. দৈনিক ভোরের কাগজ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, সুনামগঞ্জ ভয়েজ. কমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, ৫২ টিভি’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান, স্বাধীন ২৪.কমের স্টাফ রিপোর্টার আবজাল হোসেন, সিলেট ২৪ এর জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, এসএনপি স্পোর্স এর জেলা প্রতিনিধি সাদিকুর রহমান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পুলক রাজ।