স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিচার বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু আমাদের একটি লাল সবুজের পতাকা ও স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। তাঁর তুলনা তিনি স্বয়ং। তিনি লোভ লালসা ও স্বার্থের উর্ধ্বে ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে
সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আহবান জানান।
জাজ ইনচার্জ মো. নাজমুল হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সহ বিচার বিভাগের বিভিন্ন স্তরের জজ ও ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।