- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ বিচার বিভাগ কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জ বিচার বিভাগ সূর্যোদয়ের সাথে সাথে জেলা জজ আদালত ভবন ও বাস ভবনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন সুনামগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকল বিজ্ঞ বিচারক, কর্মকর্তা, কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞ সহকারী জজ ফারহান সাদিক ওয়াসি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রশীদ আহমেদ মিলন। গীতা পাঠ করেন সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকদের মধ্যে বক্তব্য প্রদান করেন বক্তব্য রাখেন সুনামগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রশীদ আহমেদ মিলন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আযম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলাম, সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী ও সহকারী জজ আনিসুর রহমান। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দেবাশীষ দে, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন কুমার ধর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাবরক্ষক মো. শামছুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. এনামুল হক।
সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি কৃতজ্ঞ চিত্তে আরো স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্মদানকারী ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল সূর্য সন্তানদের। একইসঙ্গে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী বন্ধুপ্রতীম রাষ্ট্রসমূহের প্রতি যারা দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়ে বন্ধুর হাত বাড়িয়েছিল। তিনি তার বক্তব্যে বলেন, অশ্রু আর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। প্রতি বছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কথা এবং বীর শহীদদের কথা। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে সকল জজ-ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারীদের যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]