স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন আহমদ, সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. শাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শুভংকর তালুকদার মান্না, সাধারণ সম্পাদক জামাল হোসেন, এইচ. এম. পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিঞা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হারন অর রশিদ।
উল্লেখ্য, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন গত সোমবার মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন হয়। জাতীয় সংসদের আগামী অধিবেশনে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। সংসদে অনুমোদনের পরই বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু হবে।