স্টাফ রিপোর্টার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক এর কাছে যোগদানপত্র প্রদান করেন তিনি। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্মাঞ্জলির প্রদান করেন উপাচার্য।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ নতুন এই বিশ^বিদ্যালয় প্রশাসন পরিচালনায় সুনামগঞ্জবাসীসহ সকলের সহযোগিতা চেয়েছেন।