স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক মো, খায়রুল হুদা চপল।
৩০ এপ্রিল রবিবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জি.এম. শহিদুল আলম মো, খায়রুল হুদা চপল কে পাঠানো চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে উল্লেখ করা হয়- ২০২০ সালের ২৩ নং আইনের ধারা ১৮ (১) (ঞ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সরকার কর্তৃক সংশ্লিষ্ট পেশাদারি প্রতিষ্ঠানের সদস্য হিসাবে মনোনয়ন দেওয়ায় আপনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
উল্লেখ্য, মো, খায়রুল হুদা চপল সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ইউরো-প্রেট্রো প্রোডাক্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর।