- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সিএনজি লেগুনা যাত্রী ভাড়া নির্ধারণের আবেদন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সদর সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে সিএনজি ও লেগুনার সঠিক ভাড়া নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।
গত বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে আবেদন করেন।
জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকে। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলাসহ বিভিন্ন রুটে যাত্রীবাহী সিএনজি ও লেগুনা চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামাফিক ভাড়া আদায় করা হচ্ছে। সুনামগঞ্জ সদর থেকে দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জের দূরত্ব ১৬ কিলোমিটার এজন্য সিএনজি ভাড়া জনপ্রতি ২৫ টাকা। সুনামগঞ্জ
সিএনজি স্টেশন থেকে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের দূরত্বও ১৬ কিলোমিটার। কিন্তু সিএনজি ভাড়া দ্বিগুণ। জনপ্রতি ৫০ টাকা করে নেয়া হচ্ছে। যা নিতান্তই জুলুম। একই পরিমান দূরত্বের জন্য একই জেলায় দু’রকম ভাড়া কিছুতেই হতে পারে না। তাই বিশ্বম্ভরপুরেরর জন্য ও সিএনজি লেগুনা ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা আবশ্যক। এ ব্যাপারে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় আলোচনা হয়েছে।
আবেদনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার দূরত্বের উপর বিবেচনা করে সিএনজিও লেগুনা ভাড়া নির্ধারণ করে তালিকা বিভিন্ন স্থানে টানিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করা হয়।

  • [১]