স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন সুনামগঞ্জের তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলাকে নতুনরূপে ব্র্যান্ডিং করার লক্ষ্যে ব্র্যান্ড বুকের নতুন সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। ব্র্যান্ড বুকে প্রকাশের লক্ষ্যে সুনামগঞ্জের জীবন ও প্রকৃতি, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্য, স্বাধীনতা উপত্যকা, হাওরকেন্দ্রিক জীবন ও সংগ্রাম, প্রাকৃতিক সম্পদ, নদী-হাওর ও বিল, মৎস্য সম্পদ সহ উল্লেখযোগ্য ছবি পাঠানোর অনুরাধ করা হয়েছে। যে কোনো ভালোমানের ছবি (ডিএসএলআর/ ডিজিটাল ক্যামেরায় তোলা) ছবি আগামী ১০ অক্টোবরের মধ্যে ই-মেইল [email protected] পাঠাতে হবে।
ই-মেইলে ছবি পাঠানোর সময় ছবিটি কবে, কোথায় এবং কি বিষয়ের উপর তোলা হয়েছে তা উল্লেখ করতে হবে। এছাড়া মেইলে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। যাদের ছবি সুনামগঞ্জ ব্র্যান্ড বুকে প্রকাশিত হবে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে।