স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর শহরের বর্নাঢ্য র্যালি ও শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও
সদর উপজেলা কমান্ডের আয়োজনে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহরে র্যালি বের করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল মোমেন, জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ্, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মুজিবুুর রহমান চৌধুরী প্রমুখ।
এ দিকে, একই সময়ে খেলা ঘর নামের সামাজিক-সাংস্কৃতিক শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও র্যালি বের করে। র্যালি শেষে পুরাতন শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলা ঘরের সভাপতি বিজন সেন রায়, সহ-সভাপতি অলক ঘোষ, অ্যাড.সালেহ্ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ মুক্ত দিবস ও সুনামগঞ্জ ফিল্ম সোসাইটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরচত্তরে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত ‘মুক্তির গান’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ফিল্ম সোসাইটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, আবিদ খান হৃদয়, জুবাইর খান, সুমন রায়, পুলক রাজ, আব্দুস সালাম মাহবুব, আনোয়ার হোসেন, আলাউর খান, তানভীর আহমেদ প্রমুখ।