- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ যুব পরিষদের আহবায়ক কমিটি গঠন

ঢাকায় বসবাসকারী সুনামগঞ্জের ছাত্র যুবকদের সংগঠিত করে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে “ সুনামগঞ্জ যুব পরিষদ, ঢাকা” পুনর্গঠনে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ঢাকাস্থ ছাত্র যুবকদের সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডঃ মুজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন এডভোকেট সুব্রত দাশ খোকন।
সভায় উপস্থিত সকল সদস্য “ সুনামগঞ্জ যুব পরিষদ, ঢাকা” পুনর্গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এবং সভায় উপস্থিত সবাই সর্বসম্মত সিদ্ধান্ত নেন আগামী তিন মাসের মধ্যে ঢাকাস্থ ছাত্র যুবকদের নিয়ে একটি সম্মেলন করে একটি কার্য নির্বাহি কমিটি গঠনের।
এ উপলক্ষে “সুনামগঞ্জ যুব পরিষদ, ঢাকা” পুনর্গঠনে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক কামরুল হাসান চৌধুরি, সদস্য সচিব মোকাম্মেল হোসেন মেনন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. সুব্রত দাশ খোকন, বুরহান উদ্দিন আহমেদ, ননী গোপাল দাস, শহীদুর রহমান টিটু, মিহির রঞ্জন দাশ, এখলাসুর রহমান, ক্ষিতিশ দাস, গোলাম জীলানি, জমির হোসন, আবু সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]