- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ‘রামকৃষ্ণ আশ্রম বৈদিক বিদ্যানিকেতন’ চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় আগামী মঙ্গলবার গুরুপূর্ণিমার দিন ‘রামকৃষ্ণ আশ্রম বৈদিক বিদ্যানিকেতন’ নামে একটি শিক্ষামূলক প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। পরবর্তীতে প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত পাঠদান চলবে। বর্তমান আধুনিক শিক্ষার সাথে বৈদিক শিক্ষার সমন্বয়ে শিশুদের সুস্থ ও সর্বাঙ্গসুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তোলার উদ্দেশ্যে  
 এই প্রকল্প চালু করা হচ্ছে। সম্পূর্ণ আধুনিক ও উন্নত প্রযুক্তির সহায়তায় সকল পাঠদান কর্মসূচি সাজানো হয়েছে।
আগ্রহী অভিভাবকরা রামকৃষ্ণ আশ্রম থেকে ৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবেন। ভর্তির পর আনুসাঙ্গিক খরচ বাবদ মাসিক ২৫ টাকা নেয়া হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১০-৮৯০৫৭৯ ও ০১৭১৬-৫০০৭০৮ নম্বরে।
গুরুপূর্নিমা পালন উপলক্ষে ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, ৬ টায় গুরুস্তুতি ও বৈদিকমন্ত্রপাঠ, ৭ টায় বিশেষ পূজা, ৮টায় ভজন সংগীত, ৯ টায় গুরুতত্ত্ব আলোচনা, পরে পুস্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬ায় কথামৃত পাঠ ও গুরুশিষ্য পরম্পরা বিষয়ক আলোচনা, ৭.১০ মিনিটে সন্ধ্যা আরতি, ৭.৪০ মিনিটে গুরুবন্ধনা ভক্তি সংগীত, ৮.৪০ মিনিটে প্রসাদ গ্রহণ। রামকৃষ্ণ আশ্রমের সকল ভক্তবৃন্দকে গুরু পূর্নিমার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

  • [১]