স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটির পক্ষ থেকে সদর উপজেলার শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।
৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর।
্এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, আব্দুস সালাম, সাবেক যুব প্রধান মাছুম আহমেদ প্রমুখ।