- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সদরে ৫৭৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার ( ১২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন সদর উপজেলা নির্বাচনী প্রিসাইডিং অফিসার উত্তম কুমার রায়। এসময় ভোট যুদ্ধে অংশ নেয়া চেয়ারম্যান পদে ৬৩ জন প্রতিদ্বন্দ্বি উপস্থিত ছিলেন। এরমধ্যে লক্ষণশ্রী ইউনিয়নে ৫ জন, মোল্লাপাড়া ইউনিয়নে ৭ জন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে ৪ জন, সুরমা ইউনিয়নে ৭ জন, গৌরারং ইউনিয়নে ১০ জন, রঙ্গারচর ইউনিয়নে ৭ জন, কুরবাননগর ইউনিয়নে ৬ জন, মোহনপুর ইউনিয়নে ৮ জন এবং কাঠইর ইউনিয়নে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে ১১৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৯৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
লক্ষ্মণশ্রী ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টিও মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ, চাকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সাম্যবাদী দলের প্রার্থী মো. ফারুক রশিদ, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোশাহিদ আলম মহিম।
মোল্লাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মনির উদ্দিন, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মশরফ উদ্দিন, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মামুন রশীদ, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুছ সালাম, ঢোল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মমিন, মটর প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক ও লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শামীম আহমদ।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: মোকছুদ আলী, মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদির ও লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রশিদ আহম্মেদ।
কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামস উদ্দিন, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল নুর, মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বরকত, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হাসিব কাওসার, টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.কোহিনুর আলম ও চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন।
রঙ্গারচর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফয়জুর রহমান, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন রনি, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন, হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর, মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হাই ও আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহি উদ্দিন।
মোহনপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শীতেশ রঞ্জন দাস তালুকদার, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. নুরুল হক, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ আলী, খেজুর গাছ প্রতীক পেয়েছেন জময়িতে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. ফয়জুনুর ফয়েজ, রজনীগন্ধা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক, মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উল হক, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মছিহুর রহমান ও আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হেলাল আহমদ।
কাঠইর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বুরহান উদ্দিন, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ফারুক মিয়া, মটর সাইকের প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান তালুকদার, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নূরুল হক নোমান, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন, টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রফিক উল্লাহ ও টেলিফোন প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.শিরতাজ আহমদ।
সুরমা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আব্দুস ছাত্তার, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন রেজা, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম, টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফয়সল আহমদ, ঘোড়া প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নুর হোসেন, মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম ও লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম।
গৌরারং ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছালমা আক্তার চৌধুরী, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শওকত আলী, রজনী গন্ধা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান চৌধুরী (সিপন), টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফুল মিয়া, চশমা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোছা. চম্পা বেগম, হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীয় প্রার্থী মো. কামাল হোসেন, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সামসুল হক, অটোরিক্সা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ও মটর সাইকেল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সারুয়ার আহমেদ।

  • [১]