বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘে সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫.৫০ মিনিটে সংগঠনের সোমপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বাদল সরকার।
সদস্য বিনন্দ কর’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার, সাইফুল আলম ছদরুল, সাবেক ছাত্রনেতা রুপাংকর দাস, আমির উদ্দিন, হোটেল ম্রমিক ইউনিয়নের সদস্য তৈয়ব আলী, স—মিল শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, জেলা ক্ষৌরকার সমিতির সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা, অর্থ সম্পাদক কানাই চন্দ, সেবক চন্দ, জেলা হকার্স শ্রমিক সংঘের সহ সম্পাদক রহমত আলী, কাজল দাস, মো. আলমগীর মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কাদির মিয়াকে সভাপতি এবং বিনন্দ কর কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহভাপতি আব্দুল হাই, শাহ আলম, তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তৈয়ব আলী, দেবাশীষ চন্দ বাপ্পা, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, অর্থ সম্পাদক সিরাজ মিয়া, প্রচার সম্পাদক কাজল দাস, সদস্য মো. আলমগীর, প্রনব বিশ্বাস, কানাই চন্দ, রহমত আলী, সেবক চন্দ।
প্রেসবিজ্ঞপ্তি