- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নীলিমা চন্দ। কলেজের সহকারী অধ্যাপক মো. জমসেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ইফতেখার আলম, মসজিদ নির্মাণ কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আবুল কাশেম আজাদ।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের বার্ষিক চাঁদার অর্থ দিয়েই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। শিক্ষাথীদের জমাকৃত তহবিলে প্রায় ২২লাখ টাকা রয়েছে। অনুষ্ঠানে সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ মসজিদ নির্মাণের বাকি টাকা সরকারের তহবিল থেকে ব্যবস্থা করে দেবেন বলে ঘোষণা দেন। একইভাবে কলেজে একটি আধুনিক মিলনায়তন নির্মাণের জন্য তিনি চেষ্টা করবেন বলে শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন।

  • [১]