স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজে সংসদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় পৌরবিপনীস্থ জেলা কার্যালয়ের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
শহরের বিভিন্ন পাড়ার নিম্ন আয়ের ২৩ টি পরিবারকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ সংসদের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, কমিউনিস্ট পার্টির শুভানুধ্যায়ী পান্ডব কর্মকার।
উল্লেখ্য, এই ত্রাণ সহায়তা কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এসময় সাধারণ সম্পাদক নিমাই সরকার সবাইকে ত্রাণ সহায়তা ফান্ডে সহায়তা করার আহ্বান করেন।