- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ছাত্র ইউনিয়নের সম্মেলন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সংসদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে কাউন্সিলে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি। আলোচনাসভার সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সংসদের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. রাকিবুল ইসলাম কে সভাপতি, মো. শাহাদাৎ হোসেন সাজিদ কে সাধারণ সম্পাদক ও আল- আমিন তুহাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মো. ইমরান হোসেন ও সুমাইয়া আক্তার, সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ প্রমিত ঘোষ, দপ্তর সম্পাদক অপূর্ব বর্মণ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মমিনা আক্তার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মামুন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল সামাদ রনি, সাংস্কৃতিক সম্পাদক চম্পা আক্তার, ক্রীড়া সম্পাদক আরমান আহমদ, সমাজ কল্যাণ ও পরিবেশ সম্পাদক রছমিনা আক্তার, সদস্য রাজন মিয়া ও স¤্রাট মিয়া। এছাড়াও ২ টি সদস্যপদ কোঅপ্ট রাখা হয়েছে।

  • [১]