- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে খাদ্য বিতরণ

সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের তত্ত্বাবধানে জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে(বালিকা) এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর, জেলা যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার,জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, ছাত্রলীগ নেতা দেবরাজ ভট্টাচায্য,তপন বিশ্বাস,কংকন ভট্টাচার্য প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]