সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব মল্লিকপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগার এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্সী ও অনুষ্ঠান সম্পাদক রাহমান তৈয়বের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের উপদেষ্টা, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগারের উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উপদেষ্টা, কবি ও গীতিকার ইয়াকুব বখত বাহলুল, সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উপদেষ্টা, কবি মো. মাসুদ আহমদ, সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উপদেষ্টা, সমাজ সেবক অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সুনামগঞ্জ জেলা শাখা ও ইলিভেন স্টারের সাধারণ সম্পাদক, আলী হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হাসি, তথ্য ও গবেষণা সম্পাদক তাওসিফ সারোয়ার, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারস্থ হাওর- নদী গণগ্রন্থাগার-এর সাধারণ সম্পাদক মোঃ মোশফিকুর রহমান স্বপন, আক্তার হোসেন, সুহানা আক্তার প্রমুখ।
আলোচনার পূর্বে সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার -এর উদ্যোগে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসকে সামনে রেখে জেলার সব বেসরকারি গণগ্রন্থাগারের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। ওই মিটিং এ সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন।
প্রেসবিজ্ঞপ্তি