- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সাহিত্য সভার সংকলনের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অ্যাড. জহুর আলী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. রোকেস লেইস প্রমুখ। সভা পরিচালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম।
আলোচনা সভা শেষে সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

  • [১]