স্টাফ রিপোর্টার
সদর উপজেলার তৃণমুল জনপ্রতিনিধিবৃন্দের আয়োজনে সুনামগঞ্জ-সিলেট রোডে উন্নত বাস সার্ভিস ও যাত্রীদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, মোল্লাপাড়া ইউপি সদস্য কামরুল ইসলাম কমল, কুরবাননগর ইউপি সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘদিন যাবত মানহীন যানবাহন পরিচালনাসহ যাত্রী হয়রাণির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যাত্রী সেবার মানোন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।