- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুনামগঞ্জ সীমান্তে নয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কয়লা, মটর সাইকেল এবং বাংলাদেশী সুপারি আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত পণ্যের মূল্য প্রায় নয় লাখ টাকা বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার ও বুধবার সীমান্ত অভিযানে অবৈধ পথে আসা এসব পণ্য আটক হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জের ২৮ বিজিবি অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান বললেন, চাঁনপুর বিওপির টহল দল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে তাহিরপুর উপজেলাধীর বড়দল ইউনিয়নের চাঁনপুর থেকে ২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এর মূল্য ৩১ হাজার পাঁচশ’ টাকা।
চারাগাঁও বিওপির টহল দল একই দিনে গভীর রাতে (রাত এক টায়) তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ৫ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
এর আগে চিনাকান্দি বিওপির টহল দল সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার মূল্য ৩৬ হাজার টাকা।
পেকপাড়া বিওপির টহল দল রাত দশটায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া থেকে ১২৬ কেজি বাংলাদেশী সুপারি এবং একটি মটর সাইকেল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য এক লাখ সত্তর হাজার চারশ’ টাকা।
ডলুরা বিওপির টহল দল বুধবার ভোর চারটায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা থেকে এক হাজার ১৭০ কেজি বাংলাদেশী সুপারি জব্দ করেছে। এর আনুমানিক মূল্য চার লাখ ৬৮ হাজার টাকা।
চারাগাঁও বিওপির টহল দল মঙ্গলবার ি রাত ১২টায় তাহিরপুর উপজেলাধীর উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার মূল্য চল্লিশ হাজার পাঁচশ’ টাকা।
বালিয়াঘাটা বিওপির টহল দল মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা থেকে এক হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল মঙ্গলবার রাত সাড়ে বারোটায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে এক হাজার ৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।
আটক হওয়া মালামালের মূল্য আট লক্ষ ছিয়ানব্বই হাজার চারশ’ টাকা প্রায় সুনামগঞ্জের ২৮ বিজিবি অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, মটর সাইকেল ও বাংলাদেশী সুপারি শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • [১]