- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুন্দরবন রক্ষায় শহরে মানববন্ধন সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘রামপাল ছুঁড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর’ এই স্লোগান নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ারে এই মনববন্ধন অনুষ্ঠিত হয়।
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পাটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও পৌর কলেজের অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক  
 রহমান মিজান, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রইউনিয়ন সভাপতি রইসুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশের মানুষ সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চায় না। সরকার জনগণের কথা বুঝেও না বুঝার ভান করে চলেছে। পরিকল্পিতভাবে সা¤্রাজ্যবাদের পরামর্শে সুন্দরবন ধ্বংস করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কেন সুন্দরবনকে বেছে নেয়া হয়েছে, তা বোধগম্য নয়।  দেশ ও জাতির স্বার্থে এ প্রকল্প বন্ধ করা উচিৎ। সারা বিশ্বে সুন্দরবন একটি, এটি সৃষ্টি করা যায় না। সরকার যদি এ কর্মসূচি থেকে অবিলম্বে ফিরে না আসে তাহলে দেশের জনগণ ফুলবাড়ির মতো আরো একটি সফল আন্দোলনের মাধ্যমে সরকারকে পিছু হটাতে বাধ্য করবে।’
সমাবেশে সকল শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।

  • [১]