স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় নন্দী বিকু প্রমুখ।