- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সুপ্রবাস’ এর শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া’র মৃত্যুতে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী সমিতি (সুপ্রবাস) এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সুনামগঞ্জ প্রবাসী সমিতি (সুপ্রবাস) সভাপতি ইমানুজ্জামান মহী ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপার এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে বীর মুক্তিযোদ্ধা মরহুম জজ মিয়ার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো এক দেশ প্রেমিকে।যুক্তরাজ্যস্থ সুপ্রবাসের নেতৃবৃন্দ মরহুমের মুক্তিযোদ্ধা জজ মিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-প্রেসবিজ্ঞপ্তি

  • [১]