ধর্মপাশা উপজেলা সেলবরস ইউনিয়ন সৈয়দপুর কান্দার বাড়ি নিবাসী সুফিয়া আক্তার নিলু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার দিবাগত রাত ২টায় ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ধর্মপাশা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলমের বড় বোন।
সুফিয়া আক্তার নিলু’র মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, সুনামগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নাসির মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সভাপতি কাদির মিয়া সাধারণ সম্পাদক বিনন্দ কর, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, হোটেল-রেস্টুরেন্ট- মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিলু মিয়া ও সাধারণ সম্পাদক পিন্টু দাস, স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া, হকার্স শ্রমিক সংঘ’র সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ ও সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তি