- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুবর্ণজয়ন্তী মেলায় সদরে সেরা স্টলের পুরস্কার পেলেন যারা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা বুধবার রাতে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলোর মধ্য থেকে সেরা স্টলের পুরস্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলগুলোর মধ্যে প্র্রথম হয়েছে স্বাস্থ্য বিভাগ, দ্বিতীয় হয়েছে যৌথভাবে পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে দুটি প্রতিষ্ঠা, এগুলো হলো কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ও সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়। মেলায় প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী আলী আমজাদ প্রমুখ।

  • [১]