- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈমান নিয়ে দায়িত্ব পালন করেছি- মান্নান

স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাঠের ও সাংগঠনিক অভিজ্ঞতা আমার চেয়ে অনেকেরই বেশী, তা আমি সবিনয়ে স্বীকার করি। কিন্তু ভালোবাসায়, আনুগত্যে, ঈমানে, বিশ্বাসে, আমি আজীবন বাংলাদেশ আওয়ামী লীগকে, জাতির পিতাকে লালন করেছি-এখনও করি। নেত্রী যখন আমাকে বলেছেন যোগদান কর, আমি করেছি। তিনি আমাকে বারবার মনোনয়ন দিয়েছেন। আমিও চেষ্টা করেছি ঈমান মতো দায়িত্ব পালনে। গত ১৫ বছর সরাসরি কাজ করেছি। এরমধ্যে ৮বছর জুনিয়ন মন্ত্রী বিশেষ করে অর্থ ও পরিকল্পনায় সরাসরি কাজ করে তার অন্তর্নিহিত শক্তি ও বিশ্বাস কাগজে কলমে দেখেছি। সেজন্য এখনও আমি আওয়ালীগীগে আছি, পরিণত হয়েছি।
রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তিনি গরিবের প্রতি, কৃষকের প্রতি, দরিদ্র মানুষের প্রতি, মজুরদের প্রতি, গ্রামের মানুষদের প্রতি, হাওর এলাকার প্রতি, বিচ্ছিন্ন এলাকার প্রতি, চরের মানুষের প্রতি, উপকূলের মানুষের প্রতি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবেনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমি প্রত্যক্ষ করেছি। আমি মোহিত হয়েছি। তাঁর প্রতি ব্যক্তিগত আনুগত্য এবং বঙ্গবন্ধুর প্রতি আমি এই মহান সংগঠনের সামান্য ভূমিকায় আছি। আমাকে নেত্রী যখন যেটা অর্ডার দিয়েছেন আমার ঈমান মতো সর্বশক্তি প্রয়োগ করে সেটা করার চেষ্টা করেছি।

  • [১]