দিরাই প্রতিনিধি
সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির জন্মদিন উপলক্ষে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই পৌর সদরের বাসভবনস্থ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডিশনাল পিপি অ্যাড. সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা যুব লীগের সভাপতি রঞ্জন রায়, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাপ রিপোর্টার কাওসার চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম, ছুবা মিয়া, ফজু মিয়া, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রায়হান মিয়া, বিদ্যুৎ বিহারী রায়, ময়না মিয়া প্রমুখ।